News71.com
 Bangladesh
 15 Dec 21, 11:33 AM
 177           
 0
 15 Dec 21, 11:33 AM

ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ॥

ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। তিনি ১৫-১৭ ডিসেম্বর তিনি ঢাকা সফর করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসছেন। বুধবার দুপুরের আগেই ঢাকায় পৌঁছাবেন ভারতের রাষ্ট্রপতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকা সফরের প্রথম দিনে আজ ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানাবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধ্ব বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেবেন। এরপর ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়াও ঢাকা ছাড়ার আগে সুবিধাজনক সময়ে ভারতের অর্থায়নে নির্মিত ঐতিহাসিক রমনা কালী মন্দিরের দারোগঘাটন করার কথা রয়েছে ভারতীয় রাষ্ট্রপতির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন