News71.com
 Bangladesh
 15 Dec 21, 11:35 AM
 186           
 0
 15 Dec 21, 11:35 AM

সেনবাগে অগ্নিকাণ্ডে দগ্ধ ১১॥ পুড়ে ছাই ৪ দোকান

সেনবাগে অগ্নিকাণ্ডে দগ্ধ ১১॥ পুড়ে ছাই ৪ দোকান

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় আগুন লেগে ১১ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে চারটি দোকান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ছিলোনীয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন- সবুজ (৪০), এয়াকুব (২৯), শাহাদাত (২৫), মেহেদী (১৮), মিরাজ (১৭), জাবেদ (৩২), কাউসার (৩৫), হাসান (২২), স্বপ্না (১৬), সুমন (৩০) ও জীবন (১৫)।

তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রতন রায় জানান, সন্ধ্যা ৫টার দিকে ব্যবসায়ী হারুনের ব্যবসায়িক প্রতিষ্ঠান হারুন ট্রেডার্সের একজন মিস্ত্রি ওয়েল্ডিং মেশিনে কাজ করছিলেন। এসময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ গিয়ে পাশে থাকা ডিজেল-অকটেনের ক্যানে পড়লে দ্রুত আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন পার্শ্ববর্তী আবদুল হক টেইলার্স ও একটি কবুতরের দোকানসহ তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় ১১ জন দগ্ধ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন