News71.com
 Bangladesh
 15 Dec 21, 11:35 AM
 191           
 0
 15 Dec 21, 11:35 AM

এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ॥  

এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ॥   

নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক। এজন্য এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এবার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ভারতের রাষ্ট্রপতি আসবেন। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখা হবে। তাই শিক্ষার্থী ভাই-বোনদের ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হবেন। ডিএমপি বলেন, পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থীরা যদি কোথায় আটকে গেলে সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে সহায়তা চাইবেন। পুলিশ নিজস্ব পরিবহনে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবে। যাতে করে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন