News71.com
 Bangladesh
 15 Dec 21, 12:59 PM
 190           
 0
 15 Dec 21, 12:59 PM

চবি ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৩॥

চবি ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৩॥

নিউজ ডেস্কঃ কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুর রব হলে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ বাংলার মুখ ও একাকার। ঝামেলায় জড়ানোর পর শহিদ আব্দুর রব হলে থাকা একাকার গ্রুপের কর্মীদের কয়েকটি রুম থেকে বের করে দেয় বাংলার মুখ। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের ৩ কর্মী আহত হয়েছেন। একাকার গ্রুপের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, বাংলার মুখের কর্মীদের অতর্কিত হামলায় আমাদের দুইজন ছেলে আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থাকায় আহতরা হল থেকে বের হতে পারছে না। প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, রাত ১১ টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষের মধ্যে মিমাংসার চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন