News71.com
 Bangladesh
 15 Dec 21, 07:11 PM
 217           
 0
 15 Dec 21, 07:11 PM

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের ফাঁসি॥

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের ফাঁসি॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে সবুজ ফকির (২৪) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় দেওয়ার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবুজ ফকির গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, আসামি ১৬৪ ধারায় নিজের জবানবন্দিতে গৃহবধূর হত্যার দায় স্বীকার করছেন। এছাড়া আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে সুন্দরগঞ্জ উপজেলার সর্বনান্দ ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে আসামি সবুজ ফকির রুজিনা বেগমকে পথরোধ করিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর হত্যার উদ্দেশে তার (আসামির) হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুজিনার পেটে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রুজিনাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। এ ঘটনায় একই বছরের এপ্রিল মাসে রুজিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম সুন্দগরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন