News71.com
 Bangladesh
 15 Dec 21, 11:14 PM
 206           
 0
 15 Dec 21, 11:14 PM

অর্থ পাচার মামলায় সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ॥  

অর্থ পাচার মামলায় সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ॥   

নিউজ ডেস্কঃ অর্থ পাচার মামলায় আলোচিত গোল্ডেন মনিরের সহযোগী সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ বর্ধিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে, তাকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাকে গ্রেফতারের জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেবেন হাইকোর্ট।

বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। পরে আমিন উদ্দিন মানিক বলেন, এর আগে ২ নভেম্বর তাকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে সেই আদেশ বর্ধিত করতে আবার আবেদন করেন এই চেয়ারম্যন। আদালত সেই আবেদন নাকচ করে তাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাকে গ্রেফতারের জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেবেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন