News71.com
 Bangladesh
 16 Dec 21, 12:48 PM
 268           
 0
 16 Dec 21, 12:48 PM

বিজয় দিবসে প্যারেড ময়দানে চলছে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ॥  

বিজয় দিবসে প্যারেড ময়দানে চলছে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ॥   

নিউজ ডেস্কঃ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী জাতীয় প্যারেড ময়দানের শুরু হয়েছে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেড ২০২১ এর সালাম গ্রহণ করছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ বর্ণাঢ্য কুচকাওয়াজ। সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয়ের এ বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশী-বিদেশী আমন্ত্রিত অতিথিগণ প্যারেড ময়দানে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজিত সুসজ্জিত এ বর্ণাঢ্য কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নিয়েছেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরবে বিভিন্ন মন্ত্রণালয়। সকাল সাড়ে ১০টা ২৫ মিনিটে অশ্বারোহী সজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড ময়দানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানগণ তাকে স্বাগত জানান। এর আগে ১০ টা ২০ মিনিটে প্যারেড ময়দানে আসেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন