News71.com
 Bangladesh
 16 Dec 21, 12:50 PM
 229           
 0
 16 Dec 21, 12:50 PM

বিজয় দিসের প্রাক্কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ॥ গুরুত্ব পেয়েছে মানবাধিকার প্রসঙ্গ

বিজয় দিসের প্রাক্কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ॥ গুরুত্ব পেয়েছে মানবাধিকার প্রসঙ্গ

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। দুই নেতা মানবাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে সম্মত হন।

এদিকে জানা গেছে, বুধবার রাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে ৩০ মিনিট আলাপ করেন। আলাপের বিষয়ে ড. আব্দুল মোমেন জানিয়েছেন, আলাপকালে র‍্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন তিনি। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ফোন কল দেওয়ার অনুরোধ করেন ড. আব্দুল মোমেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন