News71.com
 Bangladesh
 16 Dec 21, 12:59 PM
 215           
 0
 16 Dec 21, 12:59 PM

রাতে তাপমাত্রা বাড়লেও দিনে সামান্য কমবে॥

রাতে তাপমাত্রা বাড়লেও দিনে সামান্য কমবে॥

নিউজ ডেস্কঃ থার্মোমিটারের পারদ ওঠা-নামার মধ্যে আভাস রয়েছে রাতের তাপমাত্রা বাড়ার। আর কমবে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস বুধবার (১৫ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে। এক পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এই অবস্থায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভােরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার। শুক্রবার (১৭ ডিসেম্বর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় রাতের তাপমাত্রা কমতে পারে। বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন