News71.com
 Bangladesh
 16 Dec 21, 01:05 PM
 207           
 0
 16 Dec 21, 01:05 PM

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একাত্তরের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন। এ অর্জনকে অর্থবহ করতে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে।’

‘প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা পৌঁছে দেবো- বিজয়ের সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে এ হোক আমাদের অঙ্গীকার।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিভিন্ন দেশ ও ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন