News71.com
 Bangladesh
 16 Dec 21, 01:05 PM
 185           
 0
 16 Dec 21, 01:05 PM

ভারতের ‘উন্নয়ন অংশীদার’ বাংলাদেশ॥ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ভারতের ‘উন্নয়ন অংশীদার’ বাংলাদেশ॥ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আমাদের ‘উন্নয়ন অংশীদার’ বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বুধবার (১৫ ডিসেম্বর) রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদার, কানেকটিভিটি বৃদ্ধি, বিশেষ করে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হওয়া রুটগুলো পুনরায় চালু, দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশকে ভারতের ‘উন্নয়ন অংশীদার’ বলে মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ হচ্ছে উন্নয়ন অংশীদার। আমাদের অংশীদারিত্ব ব্যাপক এবং গতিশীল’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন