News71.com
 Bangladesh
 16 Dec 21, 06:59 PM
 201           
 0
 16 Dec 21, 06:59 PM

বিজয় দিবসে শাহবাগ-টিএসসি এলাকায় মানুষের ঢল॥

বিজয় দিবসে শাহবাগ-টিএসসি এলাকায় মানুষের ঢল॥

নিউজ ডেস্কঃ সূর্যের নরম আলোর সোনালী বিকেল। এমন বিকেলেই বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীর শাহবাগ, টিএসসি ও শহীদ মিনার এলাকায়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশের দিন যেমন, তেমনি বাঙালির জন্য এটি অত্যন্ত আনন্দের দিনও। চলছে বিজয়ের ৫০ বছর পূর্তি। বিকেলে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সব বয়সী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের শ্রদ্ধা, ভালোবাসা, আবেগকে আনন্দে পরিণত করে বেরিয়ে পড়েন প্রিয় মানুষটি বা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। সরেজমিনে শাহবাগ, জাতীয় জাদুঘর, টিএসসি, শহীদ মিনার ঘুরে দেখা যায়, প্রতিটি জায়গায় সব বয়সের নারী-পুরুষ ও শিশুদের সরগরম উপস্থিতি। দর্শনার্থীরা বলেন, এবার স্বাধীণতার সুবর্ণজয়ন্তীর দিনটি আর কখনও আসবে না, তাই পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে ও সময় কাটাতে ঘুরতে বেরিয়েছি। এই সময়ে মানুষ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, প্রিয়জনকে উপহার কিনে দেওয়া, ফুচকা কাওয়া এবং গল্প আড্ডায় সময় পার করছে। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল সব ধরনের মানুষের পদচারণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন