News71.com
 Bangladesh
 16 Dec 21, 06:59 PM
 182           
 0
 16 Dec 21, 06:59 PM

বিজয় দিবসে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার॥

বিজয় দিবসে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার॥

নিউজ ডেস্কঃ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য বিজয় দিবসের শুভেচ্ছা উপহার হিসেবে ফলমূল ও মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে এসব শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার। রাষ্ট্রীয় দিবস ও উৎসবের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন