News71.com
 Bangladesh
 16 Dec 21, 07:49 PM
 202           
 0
 16 Dec 21, 07:49 PM

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের অনেকটাই সুস্থ॥ শীঘ্রই বাসায় ফিরবেন

আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের অনেকটাই সুস্থ॥ শীঘ্রই বাসায় ফিরবেন

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকরা আরও দুই-তিন দিন হাসপাতালে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি অবনতি না হলে আগামী সপ্তাহের শুরুতেই ঘরে ফিরবেন আওয়ামী লীগনেতা কাদের । বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গঠিত মেডিক্যাল বোর্ড সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এ কথা জানান। গত ১৪ ডিসেম্বর নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। মন্ত্রী এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন