News71.com
 Bangladesh
 17 Dec 21, 11:07 AM
 175           
 0
 17 Dec 21, 11:07 AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি॥  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি॥   

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষকের বসতবাড়ি পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বাগদা বোগদহ কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক আশরাফুল ইসলাম স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে আশরাফুল ইসলামের বসতবাড়ির সেমি পাকা ঘরের একটি কক্ষে আগুন লাগে।

মুহূর্তে আগুন আশাপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি ঘর ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়। আগুনের ঘটনার সময় আশরাফুল তার দোকানে এবং তার স্ত্রী পাশের বাড়িতে ছিলেন। ক্ষতিগ্রস্ত আশরাফুল ইসলাম জানান, ছোট ভাই ফোন করে বাড়িতে আগুন লাগার কথা জানায়। তাৎক্ষণিক বাড়ি পৌঁছে দেখেন, তিনটি সেমি পাকা টিন সেডের ঘর এবং ঘরের টিভি, ফ্রিজ ও খাটসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। আগুনে সবমিলে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন