News71.com
 Bangladesh
 17 Dec 21, 06:00 PM
 160           
 0
 17 Dec 21, 06:00 PM

জামলাপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়ের ঘটনায় মেয়রের নামে মামলা॥

জামলাপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়ের ঘটনায় মেয়রের নামে মামলা॥

নিউজ ডেস্কঃ বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। মামলার তথ্য নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

এ সময় তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্বপালনকালে শিক্ষা কর্মকর্তাকে দু’টি থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় মেয়রকে একমাত্র আসামি করা হয়েছে।তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিল। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে থাপ্পড় মারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন