
নিউজ ডেস্কঃ দেশের ব্র্যান্ডিংয়ের জন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসার আগে আরেকটি মন্ত্রণালয়ে ছিলাম। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে কিছু হলেই বিরোধীদল বলত দেশ বিক্রি করে দিসি। তখন নিজেদের মধ্যে হাসি-ঠাট্টা হত, আচ্ছা এ যে এত বলছে বিরোধীদল দেশ বিক্রি করে দিসি। কত পয়সায় বিক্রি হল? আমার এক সময় মনে হল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজই দেশটাকে বিক্রি করা। আমাদের দেশের যা কিছু আছে সবচাইতে কী করে ভালোভাবে তুলে ধরতে পারি বিশ্বের কাছে। আই উইশ আমার যদি মার্কেটিংয়ের একটি যদি ডিগ্রি থাকত...মার্কেটিং বিভাগের ছাত্র থাকলে ওই কাজটা হয়ত ভালোভাবে করতে পারতাম। মার্কেটিং সবারই লাগে। আমাদের রাজনীতিবিদদেরও নিজেদের মার্কেটিংয়ের প্রয়োজন হয়।