News71.com
 Bangladesh
 17 Dec 21, 06:18 PM
 183           
 0
 17 Dec 21, 06:18 PM

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুরে সীমান্তে আটক ১০॥

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুরে সীমান্তে আটক ১০॥

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক। তিনি জানান, শুক্রবার ঝিনাইদহ মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম হতে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ২ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশুকে আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন