
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশিরুল ইসলাম।বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৩ টায় মৃত ঘোষণা করেন।আবুল হোসেন গাজীপুর টঙ্গী উপজেলা চানকিরটেক দত্তপাড়া এলাকার মৃত মুসলেম হাওলাদারের চেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন কাকরাইল এলাকায়।
নিহতের ভাতিজা মোহাম্মদ রাসেল জানান, করোনার সময় থেকে তিনি প্রতিদিন টঙ্গী থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাতায়াত করতেন। বৃহস্পতিবার কাজ শেষ করে কাকরাইল থেকে টঙ্গীর বাসায় ফেরার সময় হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয় বলে শুনতে পেয়েছি।যএসআই মো. বশিরুল ইসলাম জানান, রাতে হোসেন মার্কেটের বিপরীত পাশের রাস্তায় কাভার্ডভ্যান ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢামেক নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।