News71.com
 Bangladesh
 17 Dec 21, 07:30 PM
 190           
 0
 17 Dec 21, 07:30 PM

সাফ অনুর্ধ-১৯ নারী ফুটবল॥ ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ  

সাফ অনুর্ধ-১৯ নারী ফুটবল॥ ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ   

স্পোর্টস ডেস্কঃনেপালের সঙ্গে ড্রয়ের পর ভুটানকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলেন তহুরা-মারিয়ারা।শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভুটানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় গোলাম রব্বানী ছোটনের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন