News71.com
 Bangladesh
 18 Dec 21, 11:14 AM
 166           
 0
 18 Dec 21, 11:14 AM

রাজধানীর যাত্রাবাড়ী ময়লার স্তূপে থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার॥

রাজধানীর যাত্রাবাড়ী ময়লার স্তূপে থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকার ময়লার স্তূপ থেকে আগুনে পুড়া ও অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। শুক্রবার (১৭ ডিসেম্বর) ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, খবর পেয়ে গত রাতে ময়লার ডিপো থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃতদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া। এছাড়া মৃতদেহটি পঁচন ধরে গেছে। প্রাথমিক তদন্তে পর ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার পর মরদেহ গুমের জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ করা হবে। এছাড়া তাকে ধর্ষণ করা হয়েছে কিনা বা অন্তঃসত্তা ছিলো কিনা সে বিষয়ে ময়না তদন্তকারী চিকিৎসকদের কাছে জানতে চাওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন