News71.com
 Bangladesh
 18 Dec 21, 10:02 PM
 223           
 0
 18 Dec 21, 10:02 PM

মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে॥ রাষ্ট্রদূত গোলাম সারওয়ার  

মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে॥ রাষ্ট্রদূত গোলাম সারওয়ার   

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার জানিয়েছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে। যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে টাকা না দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুয়ালামাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান হাইকমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে। এটা হওয়ার পরে হাইকমিশন থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যারা মালয়েশিয়ায় আসতে চান, এটা চূড়ান্ত হওয়ার আগে কাউকে টাকা দেবেন না। তিনি আরও বলেন, আমরা মর্যাদা ও নৈতিকতার ভিত্তিতে মালয়েশিয়ায় কর্মী নিয়ে আসতে চাই। সে কারণে এটা নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আমরা দীর্ঘ দিন আলোচনা করেছি। এখন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আপনারা সুসংবাদ পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন