News71.com
 Bangladesh
 19 Dec 21, 11:24 AM
 177           
 0
 19 Dec 21, 11:24 AM

আগামীকাল সোমবার থেকে মৃদু শৈত্য প্রবাহ হতে পারে॥

আগামীকাল সোমবার থেকে মৃদু শৈত্য প্রবাহ হতে পারে॥

নিউজ ডেস্কঃ চলছে পৌষ মাসের তৃতীয় দিন। ফলে বাড়ছে শীতের অনুভূতিও। আর আসি আসি করছে শৈত্য প্রবাহ। চলতি মাসের শেষার্ধে দু’টি শৈত্য প্রবাহের আভাস আগেই দিয়েছে আবহাওয়া অফিস। যার একটি হবে হালকা (৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), অন্যটি মাঝারি (৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। এক্ষেত্রে সোমবার (২০ ডিসেম্বর) একটি অল্প সময়ের হালকা শৈত্য প্রবাহের দেখা দিতে পারে। যেটা স্থায়ী হবে একদিন বা দু’দিন।

আবহাওয়া অফিস শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপবির্তত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার। সোমবার (২০ ডিসেম্বর) নাগাদ দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন