
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালে সফরের সময় মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন। সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেওয়া হবে।