News71.com
 Bangladesh
 19 Dec 21, 07:02 PM
 203           
 0
 19 Dec 21, 07:02 PM

বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলার মানুষের মুক্তি॥ শিল্পমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলার মানুষের মুক্তি॥ শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলা, বাঙালি এবং বাংলাদেশের মানুষের মুক্তি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, আমরা জাতির পিতার সেই ভাবনা থেকে দেশ ও দেশের মানুষকে ভালোবাসি, গড়ে তুলি একটি সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর সংস্থার প্রধানরা।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে এর সুফল আমরা ভোগ করছি। প্রযুক্তি নির্ভর চিন্তা-ভাবনা থেকে শিল্পায়ন গড়ে তুলতে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থা প্রধানদের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মর্যাদাশীল, উন্নয়নশীল দেশে উন্নতি লাভ করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন