News71.com
 Bangladesh
 19 Dec 21, 07:02 PM
 203           
 0
 19 Dec 21, 07:02 PM

পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্যানচাপায় শিশুর মৃত্যু॥  

পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্যানচাপায় শিশুর মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্যানচাপায় মুনিয়া (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মুনিয়া উপজেলার উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার মনিরুল ইসলামের মেয়ে। রোববার (১৯ ডিসেম্বর) নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে শিশুটি তার মায়ের সঙ্গে নিজ বাড়ির সামনে কাঁথা শুকাতে গিয়েছিল। এ সময় সে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াচ্ছিল। সেসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. শামীম আহম্মেদ শিশু মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন