News71.com
 Bangladesh
 20 Dec 21, 11:03 AM
 149           
 0
 20 Dec 21, 11:03 AM

বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার॥ নাসিকের মেয়রপ্রার্থী তৈমুর

বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার॥ নাসিকের মেয়রপ্রার্থী তৈমুর

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমার চেহারায় ধানের শীষ ভেসে উঠে। আমার চেহারায় ৭৭ বছর বয়সী এক নেত্রীর চেহারা ভেসে উঠে, যিনি এ রাষ্ট্রের জন্য-গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সেই নেত্রীকে আজ অসুস্থ অবস্থায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে বন্দরের কদমরসূল দরগাহে দোয়া ও জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। এসময় তার পাশে ছিলেন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও গত নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থী এসএম আকরাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপির সহ সভাপতি আতাউর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নুরুদ্দিন, যুবদলের সভাপতি আমীর হোসেন প্রমুখ। খালেদা জিয়াকে নিয়ে তৈমুর আলম খন্দকার আরও বলেন, আমার চেহারায় ভেসে উঠে একজন নির্যাতিত মানুষের চেহারা যিনি দেশের গণতন্ত্রের জন্য দলের কর্মসূচী পালন করতে গিয়ে বার বার পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। আজ আমার পাশে সবাই এসেছেন। এই নির্বাচনে যদি কোন ধরনের কারচুপি সরকার করে তাহলে এই নারায়ণগঞ্জ থেকে শুরু হবে সরকারের পতনের চূড়ান্ত আন্দোলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন