News71.com
 Bangladesh
 20 Dec 21, 11:03 AM
 202           
 0
 20 Dec 21, 11:03 AM

বিএনপিনেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট॥

বিএনপিনেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট॥

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে তথা বিদেশে নেওয়ার অনুমতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজ সোমবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। আগামীকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রোববারের (১৯ ডিসেম্বর) খবর অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি হয়নি।

তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার রক্তক্ষরণ থামানোর জন্য ওষুধ ব্যবহার করা হচ্ছে। ওষুধ বন্ধ করলেই রক্তক্ষরণ হচ্ছে। সূত্র জানায়, শনিবার (১৮ ডিসেম্বর) খালেদা জিয়ার শরীরের অনেকগুলো অঙ্গ-প্রত্যঙ্গের নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন