News71.com
 Bangladesh
 20 Dec 21, 11:09 AM
 199           
 0
 20 Dec 21, 11:09 AM

পিরোজপুরে জাটকা উদ্ধারে গিয়ে কোস্টগার্ডের গুলি॥

পিরোজপুরে জাটকা উদ্ধারে গিয়ে কোস্টগার্ডের গুলি॥

নিউজ ডেস্কঃ পিরোজপুরের সদর উপজেলার বাদুরা মৎস্য অবতারণ কেন্দ্রের পাইকারি মাছের বাজারে জাটকা উদ্ধারে গিয়ে ফাঁকা গুলি করেছেন কোস্টগার্ড। এ ঘটনার পর সেখানে আসা মাছ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় ব্যবসায়ীরা চারদিক থেকে ঘিরে ফেলায় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি করেছেন বলে দাবি কোস্টগার্ড কর্তৃপক্ষের। বাদুরা মৎস্য অবতারণ কেন্দ্রের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন উকিল জানান, বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ নিয়ে কয়েকটি ট্রলার বন্দরে আসে। এরপর রোববার (১৯ ডিসেম্বর) রাতে তারা মাছ বিক্রি শুরু করেন। হঠাৎ করে রাত সাড়ে ৩টার দিকে কোস্টগার্ডের দলটি দল সিভিল পোশাকে আড়তে প্রবেশ করে। পরবর্তীকালে সেখানে ৬-৭ জন ব্যবসায়ীর ৬৮ মণ (প্রায় সাড়ে পাঁচ হাজার) ইলিশ মাছ ঝুঁড়িতে করে ট্রলারে তুলে নেয়। এরপর ঘটনাস্থল ত্যাগ করার সময় স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের বাধা দিলে তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে বিক্রির জন্য রাখা মাছগুলোর মধ্যে সামান্য কিছু ইলিশ মাছ ছোট ছিল বলে দাবি তার। বড় মাছগুলো রেখে যাওয়ার জন্য অনেক অনুরোধ করার পরও কোস্টগার্ড সদস্যরা এতে কোনো কর্ণপাত করেননি। অভিযানের সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশ, ম্যাজিস্ট্রেট কিংবা মৎস্য বিভাগের কেউ উপস্থিত ছিলেন না বলেও দাবি ইকবালের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন