News71.com
 Bangladesh
 20 Dec 21, 06:30 PM
 154           
 0
 20 Dec 21, 06:30 PM

নেত্রকোনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ॥ ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ॥ ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে অভি রায়হান সাব্বির (২৯) নামে এক ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে খলিশাউড় রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের আবু রায়হানের ছেলে। জানা যায়, রোববার রাতে পূর্বধলায় এক অনুষ্ঠানে যোগদান শেষে শ্যামগঞ্জ ফেরার পথে জারিয়া-শ্যামগঞ্জ রোডে খলিশাউড়া রেলক্রসিং এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাথায় গুরুতর জখম সৃষ্টি হয় সাব্বিরের। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই নিবির রায়হান বলেন, অভি রায়হান সাব্বির একজন জয়প্রিয় ছাত্রনেতা ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক হয়েছে। তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। সাব্বির স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শ্যামগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন