News71.com
 Bangladesh
 20 Dec 21, 06:31 PM
 161           
 0
 20 Dec 21, 06:31 PM

১০ জেলায় চলছে শৈত্য প্রবাহ॥

১০ জেলায় চলছে শৈত্য প্রবাহ॥

নিউজ ডেস্কঃ দেশে উত্তর ও উত্তর-পূশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। মোট দশটি জেলায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় বিরাজমান। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ মুহহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোরে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তারলাভ করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন