News71.com
 Bangladesh
 20 Dec 21, 06:31 PM
 200           
 0
 20 Dec 21, 06:31 PM

চলতি অর্থবছর শেষে ২৫বিলিয়ন ডলার রেমিট্যান্সের আশা॥

চলতি অর্থবছর শেষে ২৫বিলিয়ন ডলার রেমিট্যান্সের আশা॥

নিউজ ডেস্কঃ বর্তমানে রেমিট্যান্সে পিছিয়ে থাকলেও চলতি অর্থবছর শেষে ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জনের আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রত্যেকটা খাতে আমাদের প্রবৃদ্ধি এগিয়ে আছে, আমরা যথাযথ প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছি। আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার চেয়ে বেশি হচ্ছে। নভেম্বরে এক মাসে আমাদের ৩১ শতার্শ এক্সপোর্ট বেড়েছে। ৫ মাসে নভেম্বর পর্যন্ত আমাদের এক্সপোর্টের গ্রোথ ২৪ দশমিক ৩ শতাংশ। তিনি বলেন, রেমিট্যান্সে আমরা একটু পিছিয়ে আছি। রেমিট্যান্স এখন যেভাবে এগুচ্ছে সেভাবে এগুলে ২১ বিলিয়ন ডলার পর্যন্ত আমরা আশা করতে পারি। কিন্তু আমাদের সামনে দু’টি ঈদ রয়েছে। এই ঈদের সময় রেমিট্যান্স বেশি আসে, সেটা বাদ দিয়েই কিন্তু আমরা ২১ বিলিয়ন ডলার আমরা প্রত্যাশা করছি। যেই রেমিট্যান্স আমরা প্রত্যাশা করছি সেটি যদি পেয়ে যাই তাহলে এ বছর আমরা আশা করি ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এই খাত থেকে আমরা অর্জন করতে পারবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন