News71.com
 Bangladesh
 20 Dec 21, 06:32 PM
 193           
 0
 20 Dec 21, 06:32 PM

পাঠক্রমে মানুষের প্রতি যেন সম্মান প্রদর্শিত হয়॥ শিক্ষামন্ত্রী

পাঠক্রমে মানুষের প্রতি যেন সম্মান প্রদর্শিত হয়॥ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ পাঠ্যপুস্তকে নারী পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২০ ডিসেম্বর) মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন এবং নতুন কারিকুলামের ওপর প্রণীত বইয়ের পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ কথা বলেন তিনি। ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ের ওপর আলোচনা পর্যালোচনা করেন ও দিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। বাচ্চারা যা শিখবে তা যেন বুঝে বাস্তবে সঠিক প্রয়োগ করতে পারে সে দিকে তিনি গুরুত্বারোপ করেন। নতুন পাঠক্রমে নারী পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে শিক্ষামন্ত্রী নির্দেশ দেন। তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন। বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্বাবধানে পাঠ্যপুস্তকে লিখিত হবে যাতে শিশুরা সত্য ইতিহাস জানতে ও শিখতে পারবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন