News71.com
 Bangladesh
 20 Dec 21, 06:32 PM
 188           
 0
 20 Dec 21, 06:32 PM

সমমর্যাদার ভিত্তিতে সকল শান্তিকামী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চাই॥ প্রধানমন্ত্রী

সমমর্যাদার ভিত্তিতে সকল শান্তিকামী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চাই॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো বিশেষ দেশ বা জোটের দিকে না ঝুঁকে বিশ্বের সব শান্তিকামী রাষ্ট্রের সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে নিরলস কাজ করছি। সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ। বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কূটনৈতিক মিশনের মূল কাজই হলো সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। জাতির পিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার মিশন গ্রহণ করেছিলেন। তিনি জনকূটনীতির ক্ষেত্রে ছিলেন একজন ‘রোল মডেল’। ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পরপরই তিনি অনুধাবন করেছিলেন- এ অঞ্চলের বাঙালিদের ওপর আরেক নতুন ঔপনিবেশিক শাসন-ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর দীর্ঘ সাড়ে ২৪ বছর জেল-জুলুম-অত্যাচার সহ্য করেও তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। সাড়ে সাত কোটি বাঙালিকে বোঝাতে পেরেছেন স্বাধীনতা অর্জনই মুক্তির একমাত্র পথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন