News71.com
 Bangladesh
 21 Dec 21, 11:27 AM
 163           
 0
 21 Dec 21, 11:27 AM

যুব সমাজ আমাদের মূল শক্তি॥ প্রধানমন্ত্রী

যুব সমাজ আমাদের মূল শক্তি॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু তরুণদের সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিলেন। আওয়ামী লীগ সব সময় তরুণদের গুরুত্ব দেয়। কারণ তারাই পারে পরিবর্তন আনতে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আগে ধারণ করা বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, যুব সমাজ আমাদের মূল শক্তি। আজ তরুণরা নিজেদের প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যাতে তারা এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর প্রজন্মের পর প্রজন্মে এ ধারা অব্যাহত থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে তরুণদের শক্তি, উদ্যোগ, উদ্যাম কাজ করেছে।

তরুণরাই পরিবর্তন এনে দেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন বিজ্ঞানের যুগ, প্রতিনিয়ত পরিবর্তন আসছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এগিয়ে যেতে হবে। যদি এ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে পিছিয়ে যাব। জ্ঞান ও মেধা দিয়ে তরুণরাই সেই পরিবর্তন আনতে পারে। দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে, তাদের পুরস্কৃত করার উদ্যোগের প্রশংসা করেন শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন