
নিউজ ডেস্কঃ সাব-রেজিস্ট্রার টঙ্গিবাড়ি মুন্সিগেঞ্জের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাব-রেজিস্ট্রার টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সোমবার একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।
দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য সরেজমিনে সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করে এবং অভিযোগ সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার, দলিল লেখক, নকল লেখক ও অভিযোগকারীর বক্তব্য গ্রহণ করেন। পরিদর্শনকালে অভিযোগ সংক্রান্ত দলিলের কপিসহ সব নথিপত্র যাচাই করেন। নথিপত্র যাচাইকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম। এমতাবস্থায় অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।