News71.com
 Bangladesh
 21 Dec 21, 11:32 AM
 178           
 0
 21 Dec 21, 11:32 AM

জিয়ার সমাধিতে খুলনা বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন॥

জিয়ার সমাধিতে খুলনা বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন॥

নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। এ সময় নেতারা ফাতেহা পাঠ ও জিয়ারত করেন। সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান খুলনা বিএনপি নেতারা। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আমন্ত্রিত অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন