News71.com
 Bangladesh
 21 Dec 21, 06:16 PM
 191           
 0
 21 Dec 21, 06:16 PM

কলাপাড়ায় বিরল প্রজাতির শাপলাপাতা মাছ জব্দ করে মাটিচাপা॥

কলাপাড়ায় বিরল প্রজাতির শাপলাপাতা মাছ জব্দ করে মাটিচাপা॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় দুই মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে স্থানীয় বনবিভাগ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে কালাপাড়া পৌর শহরের মাছ বাজার থেকে মাছটি জব্দ করা হয়। পরে কলাপাড়া (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মণ্ডলের নির্দেশে মাছটি মাটিচাপা দেওয়া হয়। স্থানীয়রা ও বন বিভাগ জানায়, সোমবার রাতে মৎস্য বন্দর মহিপুর থেকে এক মৎস্য ব্যবসায়ী মাছটি বিক্রি করতে নিয়ে আসে। মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পরে সকালে বনকর্মীরা খবর পেয়ে মাছটিকে জব্দ করে। এ সময় মৎস্য ব্যবসায়ী সটকে পড়েন। কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন