News71.com
 Bangladesh
 22 Dec 21, 06:30 PM
 167           
 0
 22 Dec 21, 06:30 PM

মালদ্বীপের পথে সদলবলে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী॥

মালদ্বীপের পথে সদলবলে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার দুপুর ১২টা ১১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল ৩টায় মালে বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে দ্বৈত কর পরিহার এবং বন্দি বিনিময় বিষয়ে দুটি চুক্তি হতে পারে। এছাড়া স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দু’দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন