News71.com
 Bangladesh
 22 Dec 21, 06:30 PM
 186           
 0
 22 Dec 21, 06:30 PM

নৌকা বিরোধিতার দায়ে হবিগঞ্জে আওয়ামী লীগ থেকে বহিষ্কার বেড়ে ৮০নেতা-কর্মী॥

নৌকা বিরোধিতার দায়ে হবিগঞ্জে আওয়ামী লীগ থেকে বহিষ্কার বেড়ে ৮০নেতা-কর্মী॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর ও বানিয়াচং উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ায় ২৫ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে জেলার সাত উপজেলায় বহিষ্কার হলেন ৮০ জন। এ ঘটনায় হবিগঞ্জ এখন আলোচনার শীর্ষে। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে নতুন করে ২৫ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ। বহিষ্কৃতদের মধ্যে মাধবপুর উপজেলায় ১৩, চুনারুঘাটে সাত ও বানিয়াচং উপজেলায় দ্বিতীয় দফায় পাঁচজন। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর।

বহিস্কৃতরা হলেন- মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে ফারুক আহম্মদ পারুল, বহরায় আরিফুর রহমান আরিফ ও মিজবাউল বার চৌধুরী লিপু, আদাঐর ইউনিয়নে তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আশিকুর রহমান দুলাল, জগদীশপুরে, মাসুদ খান, নাছির উদ্দিন খান ও আব্দুল জলিল মনু, বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান বশির মিয়া ও শহীদ উদ্দিন আহম্মদ এবং বাঘাসুরা ইউনিয়নে মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব। চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নে মাওলানা তাজুল ইসলাম, আহাম্মদাবাদে মো. আ. লতিফ, দেওরগাছে মো. মুহিতুর রহমান রুমন, পাইকপাড়ায় শামসুজ্জামান শামীম, শানখলায় আবুল কালাম চৌ. এখলাছ, সাটিয়াজুরীতে মো. আ. রশীদ ও রাণীগাঁও ইউনিয়নে মো. আনিছ আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন