News71.com
 Bangladesh
 22 Dec 21, 06:31 PM
 193           
 0
 22 Dec 21, 06:31 PM

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নাগরিক সংবর্ধনা॥  

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নাগরিক সংবর্ধনা॥   

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কৃতি সন্তান এবং মাল্টা, আলবেনিয়া ও গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সার্কিট হাউজে এ সম্মাননা জানানো হয়। নিজ জন্মস্থানে এসে এরূপ সম্মাননা পেয়ে রাষ্ট্রদূত আবেগাপ্লুত হয়ে পড়েন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া এবং জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এমএ সালাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন