
নিউজ ডেস্কঃ নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা চাইতে গিয়ে কাঁচি দিয়ে খুঁচিয়ে মেহেদী হাসান লিওন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- উপজেলার পালশা দক্ষিণপাড়া গ্রামের এছাহাক আলীর স্ত্রী খুরসিদা বেগম ও তার ছেলে স্বাধীন হোসেন (২৫)। পুলিশ জানায়, উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসান একই গ্রামের দক্ষিণপাড়ার এছাছাক আলীর কাছে ৫০ হাজার টাকায় ১ বিঘা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করতেন।পরবর্তীকালে ওই জমির ওপর অতিরিক্ত আরও ৩০ হাজার টাকা নেন এছাহাক। জমি বন্ধক নেওয়ার সময় মেহেদী হাসান জমির মালিক এছাহাককে বলেছিলেন কখনো বিক্রি করলে তাকে যেন অবগত করা হয়। ওই জমি মেহেদী হাসানকে না জানিয়ে এছাহাক আলী অন্যত্র বিক্রি করার উদ্যোগ নেন।