News71.com
 Bangladesh
 23 Dec 21, 10:55 AM
 199           
 0
 23 Dec 21, 10:55 AM

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ডিএসসিসি॥  

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ডিএসসিসি॥   

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। বুধবার (২২ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশন থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী এবং ওই এলাকা থেকে ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন