
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় অজ্ঞাত গাড়ীর চাপায় মো. আশিক খান (২৮) নামে ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন৷ বুধবার (২২ ডিসেম্বর) রাত ১২ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-সড়কের নরশিংহপুরের অনন্ত গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আশিক টাংগাইল জেলার বাসিন্দা। তিনি ঢাকা ওয়াসার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১২ টার দিকে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন তিনি৷ এ সময় সড়কের পাশে মোটরসাইকেলসহ একটি নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে পাশের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।