News71.com
 Bangladesh
 23 Dec 21, 07:37 PM
 230           
 0
 23 Dec 21, 07:37 PM

আগামীকাল শুক্রবার শেষ হবে চতুর্থধাপে ৮৪২ ইউপি ভোটের প্রচার॥

আগামীকাল শুক্রবার শেষ হবে চতুর্থধাপে ৮৪২ ইউপি ভোটের প্রচার॥

নিউজ ডেস্কঃ চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সব ধরনের প্রচার শেষ হচ্ছে শুক্রবার (২৪ ডিসেম্বর)। এক্ষেত্রে রাত ১২টার মধ্যে প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সব রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। তারা স্থানীয়ভাবে প্রার্থীদের বিষয়টি অবহিত করবেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে ২৬ ডিসেম্বর সকাল ৮টায়। তাই প্রচার বন্ধ করতে হবে শুক্রবার রাত ১২টার মধ্যে। ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, চতুর্থ ধাপের ৮৪২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ২৯৫ জন প্রার্থী। নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন ও সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করবেন। চেয়ারম্যান পদে এ ধাপে ১৬টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন