News71.com
 Bangladesh
 23 Dec 21, 07:40 PM
 195           
 0
 23 Dec 21, 07:40 PM

ট্রেনে কাটা পড়ে হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু॥  

ট্রেনে কাটা পড়ে হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে তারিকুজ্জামান মুকুল (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে দুই নম্বর প্লাটফর্মের রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়। মৃত তারিকুজ্জামান দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়। তবে কি কারণে তিনি কমলাপুর রেলস্টেশন এলাকায় এসেছিলেন তা জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন