News71.com
 Bangladesh
 24 Dec 21, 05:58 PM
 160           
 0
 24 Dec 21, 05:58 PM

ফেনীতে ইউপি চেয়ারম্যানের পিটুনিতে নিহত ১॥

ফেনীতে ইউপি চেয়ারম্যানের পিটুনিতে নিহত ১॥

নিউজ ডেস্কঃ ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুর পিটুনিতে শাহীন চৌধুরী নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে এ ঘটনাটি ঘটে। নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত শাহীন চৌধুরী সাবেক ইউপি সদস্য বাবুলের ঠিকদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার দোকান থেকে চেয়ারম্যান ভুট্টুর ঘনিষ্ঠ সহযোগী হাশেম সাত লাখ টাকার মালামাল বাকিতে নিয়ে যান। একপর্যায় নিহত শাহীন চৌধুরী পাওনা টাকা ফেরত চাওয়ায় হাসেম ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ঘটনাটি জানান। ঘটনা শুনে ভুট্টু চেয়ারম্যান বেশ কয়েকজন লোক নিয়ে ঘটনাস্থলে এসে শাহীন চৌধুরীকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন