News71.com
 Bangladesh
 24 Dec 21, 05:58 PM
 157           
 0
 24 Dec 21, 05:58 PM

পারস্পরিক সহযোগীতা ছাড়া কোনো দেশ একা উন্নতি করতে পারে না॥ মালদ্বীপে প্রধানমন্ত্রী

পারস্পরিক সহযোগীতা ছাড়া কোনো দেশ একা উন্নতি করতে পারে না॥ মালদ্বীপে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মালদ্বীপকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার আহ্বান জানিয়ে মালে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দেশ একা উন্নতি করতে পারে না। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মালদ্বীপের জাতীয় সংসদে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আশা করি আমাদের উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে। বাংলাদেশ সম্ভাবনা ও সমৃদ্ধি নিয়ে এগিয়ে চলেছে। আমি মালদ্বীপের সরকারি এবং বেসরকারি উভয়ক্ষেত্রে পারস্পরিক সুবিধার জন্য আগামী ৫০ বছরে উন্নয়ন যাত্রায় আমাদের অংশীদার হওয়ার আহ্বান জানাই। শেখ হাসিনা বলেন, বিশ্বের কোনো দেশ বিচ্ছিন্নভাবে উন্নতি করতে পারে না।

কোভিড-১৯ মহামারি সবাইকে শিখিয়েছে যে তারা পরস্পর নির্ভরশীল এবং একটি উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্বের স্বার্থে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা দক্ষিণ এশিয়ায় আমাদের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছি, যেমনটি আমাদের জাতির পিতা বলে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন