
নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালডাঙ্গা গ্রামের মাদরাসার সামনে ওই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার আটলিয়া গ্রামের মেম্বার রফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই গ্রামের ফেরদৌস শিকদারের ছেলে রিমন শিকদার (২০)। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওর্য়াডের বিজয়ী মেম্বার রফিকুল ইসলামের ছেলে জসিমউদ্দিন, সমর্থক ফেরদৌস শিকদারের ছেলে রিমন শিকদারসহ কয়েকেজন কালডাঙ্গা মাদ্রাসার সামনে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পরাজিত মেম্বর প্রার্থী আসলাম মোল্যার সমর্থক তানজার ফকিরের নেতৃত্বে সাত-আট জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা করে। হামলার সময় জসিমউদ্দিনের মাথায় কুপিয়ে তাকে আহত করে এবং লাঠি দিয়ে পিটিয়ে রিমনের হাত ভেঙ্গে দেওয়া হয়।