News71.com
 Bangladesh
 25 Dec 21, 09:07 PM
 201           
 0
 25 Dec 21, 09:07 PM

শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন লঞ্চে অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধ ১৫ জনের কেউ শঙ্কামুক্ত নন॥

শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন লঞ্চে অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধ ১৫ জনের কেউ শঙ্কামুক্ত নন॥

নিউজ ডেস্কঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তাদের কেউ শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা জানান ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুইজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা রাখা হয়েছে। বাকিদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের আশঙ্কামুক্ত হিসেবে দেখছেন না চিকিৎসকরা। তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

তিনি আরো বলেন, বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২জন ভর্তি আছে। তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য গতকালই ইনস্টিটিউট থেকে একটি চিকিৎসক দল সেখানে গেছে। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, এখন পর্যন্ত ২১ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে হাবীব খান (৪৫) নামে একজন রাতে মারা গেছে। ১৫ জনকে ভর্তি রাখা হয়েছে। আর বাকিদের প্রাক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া বিকাশ মজুমদার (১৬) সহ দুইজনকর ঢাকা মেডিক্যাল পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন